আনিসুল হক
সুশাসন, শান্তি, সুশৃঙ্খল দেশ, উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন

সুশাসন, শান্তি, সুশৃঙ্খল দেশ আর উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেবার আহবান জানিয়েছেন বিএনপির মনোনীত সংসদীয় আসন ২২৪ সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুনত্ব, শৃংখলা বজায় রাখতে, শান্তি প্রতিষ্টিত করতে এবং জনগনের সকল সুযোগ সুবিধা আদায়ের জন্য ৩১ দফা বাস্তবায়ন করবেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়ে। এই দেশে হবে বৈষম্যহীন এখানে সবাই সবার অধিকার পাবে।

তিনি মঙ্গলবার দিনব্যাপী ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাগলী বাজারে উঠান বৈঠক এসব কথা বলেন।

এর পূর্ব উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারসহ বিভিন্ন গ্রামে নারীদের সাথে উঠান করেন।

আনিসুল হক বলেন, সীমান্ত এলাকা ও হাওর পাড়ের মানুষদের আর পিছনে ফিরে থাকাতে হবে না। যা করলে উন্নয়ন হবে। আপনাদের সুবিধা হবে তারেক রহমানের হাত ধরে সব হবে।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়নাল হক মেম্বারের সঞ্চালনায় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক গনসহ সর্ব স্থরের মানুষ জন উপস্থিত ছিলেন।

সবাই দাবী করেন, সৎ যোগ্য পরিশ্রমী এবং যাকে বন্যা, করোনা, দূর্যোগ সহ সব সময় পাশে পেয়েছে, অর্থ শ্রম আর সময় দেন তেমন ব্যক্তি আনিসুল হক। যাকে বিএনপি ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমান বিএনপি প্রার্থী আনিসুল হককে নির্বাচিত করেছেন তাকে বিপুল ভোট বিজয়ী করবেন বলেও ঐক্যমত পোষন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন