সুতাং নদী হতে তেঘরিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন

লাখাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় উপজেলার সুতাং নদী হতে তেঘরিয়া পর্যন্ত খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভা দুপুরে উপজেলার হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহা সড়কের কালিয়াদারা ব্রীজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম,উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু,যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ,সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খাল পুনঃ খনন কাজের সুবিধা ভোগী জনগণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন কোটি টাকারও বেশি ব্যয়ে এ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ পুনঃ খনন কাজে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের ও এলাকার লোকজনের সোচ্চার থাকতে হবে। কোন অনিয়ম ও দূর্নীতি বরদাস্ত করা হবে না।এ খাল পুনঃ খনন এর মাধ্যমে প্রান্তীক জনপদে অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে।খান পুনঃ খনন এর ফলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে,জলাবদ্ধতা নিরসন হবে,মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।পানির সংকট দূরীভুত হবে।এ খাল খনন কর্মসূচী বর্তমান সরকারের একটি চলমান কার্যক্রম এবং এ কর্মসূচী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচী চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন