বিনামূল্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ৭টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বিতরণ করা হয়ে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, সওকত হাসান, মনিরাজ শাহসহ গন্যমান্য ব্যক্তিগন ও উপকার ভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৭ টি ইউনিয়নের ১১ শত কৃষককে বোরো(উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকগন সঠিক ভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডার যোগান দিতে পারবে। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
