- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী রাকিব মিয়া (১৩) কে আটক করেছে পুলিশ।

পুলিশ শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী বাজারের পাশ থেকে অভিযুক্ত রাকিবকে আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করে।

এদিকল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাহিরপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভোগী শিশুটির বাবা।

এর পূর্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে অভিযুক্ত রাকিবের বাড়িতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত একেই গ্রামের প্রতিবেশী আব্দুল আজিজের ছেল।

ভুক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাকিব ঐ শিশুটির প্রতিবেশী ও পাশাপাশি বাড়ি। রাজিব ঐ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে খালি ঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি কান্না করে নিজের বাড়িতে আসলে পরিবারের লোকজন কি হয়েছে জানতে চাইলে। শিশুটি জানায় তাকে রাকিব কাপড় খোলে গায়ে হাত দেয়াসহ ধর্ষণ করা সহ যা যা করেছে তা বলে। পরে শিশুকে রাত ৮টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে ডাঃ মুসফিকা মারজান জানান, রাত ৮টার দিকে একটি মেয়ে শিশুকে নিয়ে এসে পরিবারের লোকজন জানান তাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে দেখে ধর্ষণের আলামত পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর হাসপাতালে পাঠায়। এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে আজ শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আমার ছোট এই শিশুর সাথে যা হয়েছে এর বিচার চাই। আর যেন কোনো শিশুর সাথে এমন ঘটনা না ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ। তিনি জানান, এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে। ধর্ষণের অভিযোগে আটক রাকিবকে শনিবার আাদলতে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন