সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বর্ধিতাংশ ধরুন্দ বাধের ৮৮ নং পিআইসি’র অধীনে ফসল রক্ষা বাঁধ নির্মানে কোনো অনিয়ম হয়নি, কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার বিকেলে বাদাঘাট বাজারে একটি অফিসে এই সাংবাদিক সম্মেলন করা হয়।
এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করেন,একটি পক্ষ আমাদের কে ক্ষতি গ্রস্ত করার উদ্দেশ্যে নানান ভাবে অভিযোগ তুলেছে। এবং মানববন্ধন করেছে। তাদের অভিযোগ বাস্তবে কোনো প্রমান পাওয়া যাবে না। বাঁধের দায়িত্ব আমাদের আমরাই বাঁধ রক্ষা করবো।
তারা আরও দাবী করে, বাঁধে কোনো অনিয়ম হয়নি বরং কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে মধ্যে শেষ করা হয়েছে।
এসময় উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।