
সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলেমান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, ওসি তদন্ত সুশংকর পাল, সমবায় কর্মকর্তা আশীষ চক্রবর্তী বক্তব্য রাখেন।