- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা নিয়ে গড়বো দেশ স্মাট হবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে ১২টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, চাঁন মিয়া মাস্টার, আজিজুল ইসলাম, এসকে শফিকুল, সমাজ সেবক আবুল হোসেন সহ অভিভাবক সদস্যগন ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন,শিক্ষার প্রসারের জন্য শিক্ষক ও অভিভাবকদের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাল ফলাফলের জন্য পড়াশোনা বিকল্প নেই। ছেলে মেয়েরা কখন কোথা যায় খেয়াল রাখতে হবে। পড়াশোনা সঠিক ভাবে করে তার জন্য অভিভাবকগন খেয়াল রাখাসহ বিভিন্ন বিষয় সর্তকতা অবলম্বন করার আহবান জানান।

তাহিরপুর উপজেলায় শিক্ষা মান বৃদ্ধি ও ফলাফল আরও ভাল করতে সবাইকে নিয়ে কাজ করতে পাশে চান এই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন