- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন আর নেই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রবিবার সকাল সাড়ে ৬টায় দিকে বার্ধক্য জনিত কারনে কলাগাও গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, সাবেক চেয়ারম্যান খসরুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন ও বিশিষ্টজনেরা।

পরে আছর নামাজে জানাজা শেষে কলাগাঁও বাজার কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন