- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুলেমানপুর শাহজালাল (র) মাদরাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আল্লামা সৈয়দ শামছুজ্জামানের পক্ষ থেকে তাহিরপুর উপজেলায় ২০২৬ সালে এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে মাদরাসার মিলনায়তনে স্বাগত বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন পাঁচটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি আল্লামা সৈয়দ শামসুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা সিলেট বিভাগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামান, সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহজাহান,মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীগন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস, গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগন বক্তব্য রাখেন।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেষ্ট ও সম্মাননা হাতে তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগন সুলেমানপুর শাহজালাল (র) মাদরাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আল্লামা সৈয়দ শামছুজ্জামানের দীর্ঘায়ু কামনা করে এর ধারাবাহিকতা রাখার জন্য আহবান জানানো হয় যেন হাওরাঞ্চলের মানুষজন লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি হয়। এছাড়াও বক্তাগন বলেন,রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বের হয়ে জীবন গড়ার সময়ে নিজেদেরকে তৈরি করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান এবং অভিভাবকগন ও আরও সচেতন হবার পাশাপাশি ছেলে মেয়েদের কঠোর নজরদারির মধ্যে রাখার পরামর্শ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন