সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল (৩১)নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ননাই গ্রামে মৃত সুজাত মিয়ার ছেলে।
রবিবার (৩ মে) রাতে উপজেলার বাদাঘাট বাজারের কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় আল ফয়সালকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১লাখ ৪ হাজার ৮শত টাকা, অন্যান্য নগদ অর্থ এবং একটি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহও পূর্বেও একাধিক মামলা রয়েছে।
বাদাঘাট তদন্ত ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, যেখানে মাদক,সেখানেই অভিযান চলবে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
