- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে যাদুকাটা নদীর দুই বালুমহালে বালু উত্তোলন নিষিদ্ধ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বহুল আলোচিত ও সরকারের রাজস্ব আদায়ের বড় খাত যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-২২৪০/২০২৬ ও ২২৪১/ ২০২৬ বিপরীতে রবিবার (১৩ সেপ্টেম্বর) মহামান্য আপিল বিভাগের আদেশের পরিপ্রক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাশাপাশি, এই আদেশ অমান্য করে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য বিজ্ঞপ্তির অনুলিপি সুনামগঞ্জ পুলিশ সুপার, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই দুটি বালু মহালে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার গুরুত্বপূর্ণ নদী এবং নদীটিতে বালু ও পাথর উত্তোলন কে কেন্দ্র করে ৫০ হাজারের বেশি শ্রমিক দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভাবে উত্তোলন কার্যক্রম চলে আসছিলো। এছাড়াও এর সাথে জড়িত হাজার হাজার ব্যবসায়ী জড়িত রয়েছেন। বালু মহাল চালু থাকলে শ্রমিক ও ব্যবসায়ীদের কোনো ক্ষতির শিকার হতে হয় না। বন্ধ হলে শ্রমিক ও ব্যবসায়ী ও সরকার ক্ষতির শিকার হবেন। তবে নতুন এ নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট দুই বালুমহালে বালু উত্তোলন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন