তাহিরপুরে জুয়াড়িদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত, আটক ৭

সুনামগঞ্জের তাহিরপুরে জুয়া ও মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় ৭ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মোহাম্মদ আলী (৪৫), মিটু মিয়া (২৮), দ্বীপক চন্দ্র দাস (৩৭), মিনার মিয়া।

পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে (তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের পাশে দোকান) মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালিত হয়। এসময় একটি দোকানে অভিযান চালানো হলে জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করে জুয়ার সাথে জড়িত একজনকে আটক করে। পরে তাদেরকে নিয়ে পুলিশের গাড়িতে উঠার সময় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় দোকানে থাকা ও আশপাশে থাকা যুবকরা। এসময় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। খবরে পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এসময় ৭ জনকে আটক করে।

আটককৃতরা হলেন-তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে শফিকুল ইসলামের ছেলে নুর আমিন (২৬), আবুল আমিনের ছেলে সাকিবুল হাসান (১৭), আবুল জারের ছেলে মোঃ আলমগীর মিয়া (২৮), পশার আলীর ছেলে মোঃ লিটন মিয়া (৩১), আবুল হোসেনের ছেলে ওলি হোসেন (২৪), আব্দুল বারিকের ছেলে আশরাফুল মিয়া (২৬) ও সাফুল আলম (১৯)।

এ সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

তাহিরপুর সার্কেল প্রনয় দে জানিয়েছেন, মাদক ও জুয়া বন্ধে অভিযানের সময় পুলিশের উপর হামলা চালিয়ে আহত করেছে মাদক কারবারি ও জুয়া খেলোয়ারদের সাথে জড়িতরা। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন