সুনামগঞ্জের তাহিরপুরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার এবং ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভিডিও কর্নফারেন্সে সেমিনারের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো: মাহবুব আলম (উপ সচিব)।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইসিটি অফিসার মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা আইসিটি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ চক্রবর্তী, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আল আমিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের সহ এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
