সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে অনুষ্ঠিত হয়।
এলাকার সচেতন নাগরিক ও শান্তিপুর নদীর তীরবর্তী বাসিন্দাদের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাদল মিয়া, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক ও বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া, হাবিবুর রহমান সংগ্রাম, চানঁ মিয়া মাষ্টার, এসকে শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
