সুনামগঞ্জের তাহিরপুরে একটি অটো রাইস মিল, লাকড়ি মিল,মসলা মিল ও অটো রাইস মিল পুড়ে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়ন আনোয়ারপুর বাজারের মাফিকুল মিয়ার অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে করে ব্যবসায়ী মাফিকুল ইসলামের অটো রাইস মিল,লাকড়ি মিল ও মসলা মিল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আনোয়ারপুর বাজারের ফহেপুর সড়কের মেইন সড়কের রক্তি নদী ঘেঁষে মাফিকুল মিয়া অটো রাইস মিলের অবস্থান। এই মিলটি মাফিকুল মিয়াসহ তারা তিন ভাই মিলটি পরিচালনা করছেন। ভোর রাতে হটাৎ করে মিলটির ভেতর পিছনের দিক দিয়ে আগুন দেখে পাশের বাড়ির একজন মহিলা ও তার ছেলে চিৎকার দিলে এলাকার মানুষজন জড়ো হয়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয় বাসিন্দাগন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনে পুড়ে মিলের ভেতরে থাকা ধান, চাল, লাকড়ি, মসলার আগুনে মেশিনপত্র সহ আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভোক্তভোগীরা। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী ও ভোক্তাভোগীরা
