তাহিরপুরের বাদাঘাট বাজারে মোবাইল কোর্ট অ‌ভিযান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জারিকৃত নির্বাচনী আচরণ বি‌ধিমালা এবং অন্যান্য আইন মোতাবেক মোবাইল কোর্ট অ‌ভিযান প‌রিচা‌লিত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপ‌জেলার বাদাঘাট বাজারে অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শাহরুখ আলম শান্তনু ও সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

এ সময় বাজারের বিভিন্ন প্রান্তে ও কয়েকটি যানবাহনে নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার লক্ষ্য করা যায় এবং তা অপসারণ করা হয়। স্থানীয় জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ করা হয়।

অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ও যথাযথ কাগজপত্র ব্যতীত মোটরসাইকেল চালনাকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারাসমূহ ভঙ্গের অভিযোগে ৫টি মামলায় ৪৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়াও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারের একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অননুমোদিত খাদ্যপণ্য, মসলা,আয়ুর্বেদিক পণ্যসহ ক্ষতিকর সামগ্রী মজুদ ও বিক্রয়ের অপরাধে বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা ভঙ্গের অভিযোগে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এর সত্যতা নিশ্চিত করে জানান,নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে এবং ভোক্তা অধিকার ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন তাহিরপুরের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন