তাহিরপুরের বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের শিপুসহ দুজন ঢাকা থেকে আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ ও সিলেটের ২ জন নেতাকে ঢাকা তেজগাঁও এলাকার বসুন্ধরা শ‌পিং মল থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (২জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হল, সুনামগঞ্জ জেলার তা‌হিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের বাসিন্দা ও অস্ত্র মামলার আসামী হা‌বিব সারোয়ার আজাদ এর ছেলে শিহাব সারোয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার সহ-সভাপতি (২১) ও মোদেরগাও গ্রামের মৃত আমিনুল হকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপ‌তি তোফায়েল আহমেদ রয়েল।

আটক শিহাব সারোয়ার শিপুর বিরুদ্ধে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা, যাদুকাটা নদীতে ও বাদাঘাট এলাকার ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোল্লা মোহাম্মদ শাহীন।  তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন