- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ দিলেন এমপি কামরুল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন ও বালিজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে সুনামগঞ্জ-১ আসের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ও পূজার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন পূজা মন্ডব সংশ্লিষ্টদের কাছ থেকে।

পরে বিভিন্ন পূজামন্ডপের দায়িত্বশীলদের হাতে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর আনন্দময় হয় তার জন্য নিজ নিজ অবস্থা থেকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, সদস্য একেএম নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম, মধ্য তাহিরপুর (রায়পাড়া) সার্বজনীন পূজা কমিটির সভাপতি সমিরন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রিংকু রায়, বিএনপি নেতা জুবায়ের জয়নাল, সাবেক ইউনিয়ন পরিষদ প্রদ্বীপ দাসসহ উপজেলা, স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায়পাড়া) সার্বজনীন পূজা কমিটি, সূর্য্যেরগাও সার্বজনীন পূজা কমিটি সহ বিভিন্ন মন্দির নগদ ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রত্যাকটি দুর্গাপূজায় মন্ডপে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। বর্তমান সরকার চায় এবারের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বিগত বছর চেয়ে বেশি আনন্দময় পরিবেশ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন তাহলেই আমরা সফল হবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন