- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরের এসিল্যান্ডের নামে ভয়ভীতি, হুমকি দিয়ে টাকা দাবী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ এর নাম ব্যবহার করে একটি চক্র সাধারণ জনগনকে ভয়ভীতি ও নানা ধরনের হুমকি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এই পোস্টটি করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।

ac land Tahirpur আইডিতে লিখেছেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর-এর পরিচয় দিয়ে সাধারণ জনগণকে ফোন করছে। এভাবে ভয়ভীতি ও নানা ধরনের হুমকি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সকলকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর-এর একমাত্র সরকারি যোগাযোগ নম্বর ০১৭৩০-৩৩১১১০। এই নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর থেকে সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর-এর পরিচয়ে ফোন করে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা অর্থ দাবি করা হলে প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এ ধরনের ফোনকল বা প্রতারণার চেষ্টার সম্মুখীন হলে অবিলম্বে উপজেলা ভূমি অফিস, তাহিরপুর অথবা তাহিরপুর থানায় যোগাযোগ করে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এ সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ তিনি জানান, সকলকে প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকা এবং এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। সবাইকে সরকারী ফোন নম্বর ছাড়া কারো কথা বিশ্বাস না করাসহ সর্তক থাকার আহবান জানান।

উল্লেখ্য, উপজেলা যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালিত হওয়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি পদক্ষেপ গ্রহণ করার একটি চক্র প্রশাসন কে প্রশ্ন বিদ্ধ করতে ও ওই সব চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চেষ্টা অব্যাহত রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন