তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে শিশু নিহত, আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ১৫ জন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বিকেল ৪টার দিকে লাউড়েরগড় থেকে শিমুল বাগান আসার সময় যাদু কাটা নদীর নৌকাটি ডুবে যায়।

এদের মধ্যে একজনের বাড়ি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউড়েরগড় এলাকার সুফিয়া বেগম (১০) বছর নাম পাওয়া গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান,ঈদ উপলক্ষে শিমুলবাগান বেড়াতে যাওয়ার জন্য রওনা হয়। মাঝ নদীতে আসার পরেই নৌকাটি ডুবে যায়। এসময় অনেকেই সাতার কেটে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলেও শিশু সুফিয়ার মৃত উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ উর্ধবতন কর্মকর্তাগন ঘটনা স্থলে যাচ্ছেন বলে জানাগেছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে এবং উর্ধবতন কতৃপক্ষে বিষয়টি অবগত করা হয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন