তাহিরপুরের নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের সুলতানা বেগম(২৪)নামে এক নারী বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে নিজ বাড়ির ঘাটে ঘটনাটি ঘটেছে।

তিনি ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে (৩) ও এক মেয়ে ( ৫) রয়েছে।

নিখোঁজ সুলতানা বেগম সাতার জানতেন না ও মৃগি  রোগে আক্রান্ত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করতে বৌলাই নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু ৩টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন