সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের জনপ্রিয় পর্যটন স্পষ্ট বারেকটিলায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলায় ৩-৪টি গাছ কাটার ঘটনা ঘটেছে। একেই ভাবে এর পূর্বেও এমনি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাগন।
গাছ কেটে নিয়ে যাওয়ায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ায় সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাংলার আইফেল টাওয়ার খ্যাত বারেকটিলায় একটা সময় গাছ,পাখি সৌন্দর্য ভরপুর থাকলেও গত ১ যুগের ব্যবধানে বিপর্যয়ের মুখে রয়েছে। এর মধ্যেই বারেকটিলায় দিনের বেলায় কয়েকজন লোক কুড়াল দিয়ে গাছে কেটে ঠেলা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন দেখলেও তার কোনো প্রতিবাদ করেনি। এতে করে টিলায় প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে,দেশের উত্তর পূর্ব দিগন্তে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় ও ধলাইরগাঁও বিট অফিসের আওতাবুক্ত উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী স্থানে ৩৬৫একর জায়গা জুড়ে বারেকটিলার অবস্থান। বিশাল বনভূমিতে নিজস্ব ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতিতে বলিয়ান আদিবাসী ও বাঙ্গালী বসতি থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় তা বিলুপ্তির পথে রয়েছে।
উপজেলার সচেতন মহল বলছেন,বারেকটিলার প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। কিন্তু প্রশাসন কোনে পদক্ষেপ গ্রহণ করছে না। এতে করে দেশ বিদেশি পর্যটকগন বারেকটিলায় আগের মত আসতে অনিহা প্রকাশ করছে।
স্থানীয় এলাকাবাসী জানান,পর্যটন স্পষ্ট বারেকটিলায় সৌন্দর্য শ্রীহীন হওয়ায় মধ্যেই ঘর বাড়ি তৈরী করা হচ্ছে। আবার গাছ ও কেটে নিয়ে যাচ্ছে মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন আরও ধংশের মুখে পড়েছে।
এই বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
