তামান্নাহ্ আশার আলো (ভাই-ভাই) সমাজ কল্যাণ সংস্থার দোয়া মাহফিল

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামে তামান্নাহ্ আশার আলো (ভাই-ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা মো.আবুল লেইছ এবং কুমারকান্দি গ্রামের মৃ’ত ব্যক্তিদের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে কুমারকান্দি পাঁচ ভাই কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আছির আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সচিব মো.আব্দুল গণি ও প্রচার সম্পাদক রাহাত উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমারকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল মুকিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারকান্দি জামে মসজিদের ঈমাম মাওলানা রইস উদ্দিন, মোয়াজ্জিন কাওছার আহমদ, তরুণ সমাজসেবক মো.আবু বক্কর সাজু, সংগঠনের সভাপতি আব্দুল হামিদ, সংগঠনের সাধারণ সম্পাদক সেবুল হোসাইন এবং আহমদ কাবির।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, সইরত উল্লা, নজরুল ইসলাম, আব্দুল কাহার, ওয়ারিস আলী, আলকাব আলী, সামির আলী, জহর উল্লাহ, খালিছ মিয়া, আলমাছ আলী, কামাল, গেদা মিয়া, রহমান আলী, ইউনুস উল্লাহ, মতসির, আবু তাহের, আরশ আলী, জামিল মিয়া, আব্দুল আমিন, কবির আহমদ, সালেক মিয়া, আব্দুল আউয়াল, আয়না মিয়া, নাছির উদ্দিন প্রমুখ।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (২), সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ তালহা, মিজানুর রহমান (১), কোষাধ্যক্ষ ফুহাদ হাসান, সহ-দপ্তর সম্পাদক আবু তাইয়িব, কারিগরি বিষয়ক সম্পাদক মুনসুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারেক আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক জিহাদ আহমদ, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ইমাদ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ।

পরে প্রধান উপদেষ্টা আবুল লেইছ এবং কুমারকান্দি গ্রামের মৃ’ত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন