মাদার ফিসারিজ খ্যাত দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাংগুয়ার হাওর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৬ লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ বিভিন্ন ধরনের জাল জব্দ করেছে। পরে জব্দ করা জাল গুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে
অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে,টাঙ্গুয়ার হাওরের নয়হাল,চটানিয়া,বাগমারাগুপ, আলমের দোয়ার এলাকায় অভিযানে দুটি কোনাজাল, ১৫০ পিস চায়না দোয়ারী জাল, ২৫০ ফুট নেটজাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকার বেশি।
টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দাগন জানান, হাওরে অভিযানের তথ্য পাচার কারীদের কারনে প্রশাসনের অভিযানের আগেই অনেক জাল তুলে গোপন করে রেখে দেয়া হয়৷ যার কারনে প্রশাসনের অভিযান সফল হয় না। মৎস্য সম্পদ রক্ষা করতে হলে অবৈধ জাল তৈরির উৎস, সরবরাহকারী,ব্যবহারকারীদের শনাক্ত করাসহ প্রশাসনের অভিযানের তথ্য পাচারকারী ও অভিযানের পর জব্ধ করা জাল গুলো ছাড়ানোর জন্য সুপারিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং হাওরের গুরুত্বপূর্ণ খাল,বিল ও মাছের প্রজননক্ষেত্র ধ্বংস কারীদের বিরুদ্ধে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত রাখার দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিস রিপামনি দেবী জানান,টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ রক্ষায়,মাছের প্রজনন ও জলজ উদ্ভিদ, জীববৈচিত্র্য সুরক্ষায় ও অবৈধ জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে,কোনো ছাড় দেয়া হবে না।হাওরে অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণ,প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
