মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের ইসিএ( ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া) ভুক্ত এলাকায় প্রবেশের দায়ে ৬টি পর্যটকবাহী হাউজবোডকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জে জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক কায্যালয় সুত্রে জানা গেছে, এসম ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৫ ধারা লংঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার অপরাধে ০৬টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ-এর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্ধ।
সুনামগঞ্জে জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
