- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

টাংগুয়ার হাওরে ৭ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরে অবৈধ ভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বিকেলে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ও মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় পুলিশ ও গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যগন সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৭টি কোনাজাল( ৬ লাখ টাকা) ও ৩০ হাজার মিটার ৬ বস্তা কারেন্ট জাল(২ লাখ টাকা) জব্দ করা হয়। এ সময় ৬টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি নৌকাকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা কোনা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম.এস.আর আলিফ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন