- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে পর্যটক নিহত

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে গিয়ে মোঃ আলী আকবর খাঁন (৭২) নামে একজন পর্যটক নিহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত মোঃ আলী আকবর খাঁন (৭২) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার গুনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁনের ছেলে। বর্তমান টিকানা জাহাঙ্গীর নগর হাউজিং সোসাইটি সাভার বাসা নাম্বার ব্লক/ বি ১।

খায়রুল ইসলাম নিয়ে নিহতের মেয়ের জামাই জানান, নেএকোনা মদন ঘাট থেকে ৩২ জন পর্যটক নিয়ে গতকাল রাতে ১০টায় রওনা করেন সাগর পরিবহন নামে একটি পর্যটকবাহী হাউজবোডে করে বৌ, মেয়ে,মেয়ের জামাইসহ অন্যান্য পর্যটকের সাথে আসেন। টাঙ্গুয়ার হাওরে আসার পর সবার সাথে গোসল করার উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের পাশে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। এ সময় তা দেখে সাথে থাকা লোকজন ও আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কত্যবরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।

এ সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমদ বলেন, এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকার লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্ত্রী ও মেয়ের জামাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন