সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পর্যটকবাহী পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) বিকেলে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এই অর্থদণ্ড করে।
জানা গেছে, উপজেলার মাটিয়ান হাওরে পর্যটকবাহী একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে নিক্ষেপকালে ধৃত এক ব্যক্তির নিকট হতে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে দশ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এসময় হাউজবোট মালিককে ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়৷ এবং আশপাশে থাকা হাউজবোড কেও নীতিমালা অনুযায়ী চলাচলের পরামর্শ দেয়া হয়।
এ সত্যতা নিশ্চিত করে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোড ও নৌযান গুলোকে জেলা প্রশাসক কতৃক নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি জানান, এর ব্যাথয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসন এধরণের অভিযান অব্যাহত থাকবে।
