কামরুল
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে মডেল হিসেবে গড়ে তুলবেন

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মডেল হিসেবে গড়ে তুলবেন। কারন ৩১ দফা সকল স্তরের মানুষের অধিকারের কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে থেকে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে থেকেও কখনোও হাল ছেড়ে দেননি। সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছেন বলে সেই নেতার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের ভোট দিয়ে ত্যাগের মূল্যায়ন করতে হবে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে পথ সভায় বাদাঘাট বাজারের মেইন রোডে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় নানামুখী নির্যাতন অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে যাননি তেমনি আপোষও করেননি। এক ছেলে হারিয়েছেন, আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি। কতটা ভালবাসেন তিনি বাংলাদেশের মানুষকে সেই নেত্রীর জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, জনগণই আমার শক্তি, সেই জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করা হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

কামরুজ্জামান কামরুল বলেন , আমার মনোনয়ন বিবেচনায় রয়েছে আর আমি ধানের শীষের মনোনয়ন নিয়েই আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন করবো। আপনারা অতীতে আমার সঙ্গে ছিলেন,ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন কারন আমি আপনাদের তৈরি। আমি সাহেবদের জন্য সাহেব আপনাদে র(জনগন) জন্য কামরুল হয়েই থাকবো।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী’র সভাপতিত্বে ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন