তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ করেছে আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখা।

সম্প্রতি সিলেটসহ বিভাগের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম ও নাহিদ ইসলামের কটুক্তি প্রতিবাদে শনিবার(০১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় এই কর্মসূচি পালিত হয়।

আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।

নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গাতে এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারী, সার্জিস আলম, নাহিদ ইসলামরা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপতৎপরতা এবং কটুক্তি করছেন তা কোন গণতান্ত্রিক ধারার রাজনীতি হতে পারে না। তাদের সতর্ক করে বলেন আগামীতে যেকান সভামঞ্চে এমন বেফাস কথাবার্তা বলা হলে এনসিপির যেকোন কর্মসূচী প্রতিহত করার ঘোষনা দেন। দেশব্যাপী তারেক জিয়ার লাখো কোটি সৈনিক সব সময় প্রস্তুত রয়েছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে।

আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচাঁন,সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ শান্তু,ওবায়দুল ইসলাম,হুমায়ূন আহমেদ, সৌরভসহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন