টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মতিন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের প্যানেল-৩ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মতিন। তিনি একই সঙ্গে ৬নং টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতিও।

আজ রোববার (৭ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে আব্দুল মতিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বসে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

আব্দুল মতিন বলেন, এর আগের প্যানেল চেয়ারম্যান-১ বিদেশ চলে যাওয়ার কারণে সরকার প্যানেল চেয়ারম্যান-২ নিয়োগ দেয়, পরে প্যানেল চেয়ারম্যান-২ এর বিভিন্ন দূর্নীতির কারণে তাকে বরখাস্ত করে সরকার আমাকে নিয়োগ দেয় প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে। এখানে আমার দলীয় কোনো প্রভাব নেই, স্থানীয় সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আজকে দায়িত্ব গ্রহন করেছি এবং উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন