- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’ ফলজ বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টিম ছাতক-এর উদ্যোগে ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি”—এই স্লোগানকে সামনে রেখে ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, সুপারিসহ বিভিন্ন ধরনের ফলজ ও উপকারী বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে।

স্থানীয় পরিবেশকে আরও সবুজ ও প্রাণবন্ত করার পাশাপাশি এসব বৃক্ষ ভবিষ্যতে ফল ও ছায়া দেওয়ার মাধ্যমে মানুষের উপকারে আসবে বলে আয়োজকরা জানান।

টিম ছাতকের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করে গাছের চারা রোপণ ও পরিচর্যার কার্যক্রম পরিচালনা করেন।

শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সদস্যদের মধ্যে উপস্তিত ছিলেন সাঈদুর রহমান সাঈদ, জুবায়েদ আহমদ, ময়নুল ইসলাম, রুহেতুল হক সাহাত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টিম ছাতকের প্রতিষ্টাতা তরুণ সংগঠক সাইদুর রহমান সাঈদ বলেন , ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’ একটি চলমান পরিবেশবান্ধব উদ্যোগ।

ছাতকের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তাদের স্লোগান বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন