বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক রবিবার (১৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওরানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা: মাওলানা আব্দুল আহাদ, মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুননুর, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, কারী মাওলানা আবুল হোসাইন, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ তারেক হাসান, মাওলানা আইয়ুব আলী কামালী, মুহাম্মদ শাব্বির আহমদ, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মুফতি মোস্তফা হোসাইন, মাওলানা বুকাইর আহমদ, মুহাম্মদ ইউসুফ, মুফতি হাফিজ মাওলানা মিনহাজুস সিরাজ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, বি.কে.এম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে হবে
বেঠকে বিগত মাসের কার্যক্রমের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী এক মাসের মধ্যে ১৫টি ওয়ার্ড সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিশেষে সংগঠনের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হযরত প্রিন্সিপাল (রহ.) বড় সাহেবজাদা মাওলানা সামিউর রহমান মুসার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
