“উদাহরণ অলিম্পিয়াড পুরস্কার” বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

উদাহরণ এডুকেয়ার কর্তৃক স্কুল পর্যায়ের অলিম্পিয়াড’ ২৫ অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

উদাহরণ এডুকেয়ারের পরিচালক বিকি সিংহের সভাপতিত্বে ও শিক্ষক আশিকুর রহমান রাশেদ এর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, এন এম এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদাহরণ এডুকেয়ারের শিক্ষক মো জাবের আহমেদ, জয়কলি পাবলিকেশনের নিত্যানন্দ বৈরাগী, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এরইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার বিভাগ) মো রবিউল ইসলাম, উদাহরণ, এডুকেয়ারের শিক্ষক মু, সুবতাসিন ইনতিসার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এন এম এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ বলেন ‘অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রত্যেক ছাত্র ছাত্রীকে শুধু মুখস্থ না করে যুক্তির সাহায্যে সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করতে হয়। একজন শিক্ষাের্থীকে কঠিন সমস্যাটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভয় ভীতি কাটিয়ে উঠতে সহায়তা করে। অলিম্পিয়াড অংশগ্রহণের মাধ্যমে স্ট্যানফোর্ডের মতো উচ্চশিক্ষার সুযোগ বা দেশের নেতৃত্ব দেওয়ার পথে পাথেয় হিসেবে গড়ে তোলাই মূল তাৎপর্য।’ অনুৃষ্ঠানের শুরুতে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অতিথি শিক্ষাের্থীদেরকে অভ্যর্থনা প্রদান করা হয়। ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সাংস্কৃতিক অনুৃষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন