- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

উইকেট পতনের মিছিলে হৃদয়ের সেঞ্চুরি

সিলেট টেস্টের তৃতীয় দিন ব্যাট হাতে বিপদেই রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেশনে ২৯ ওভারে ১১৭ রান তুললেও চার উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান।

তবে সব প্রতিকূলতা সামলে দুর্দান্ত লড়াই করেছেন তাওহীদ হৃদয়। অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অপরাজিত আছেন ১০০ রানে। সঙ্গে ১ রানে অপরাজিত তাইজুল।

তার পরও বাংলাদেশের অবস্থা এখনো বেশ নাজুক। চোট পাওয়া সাদমানের আর ব্যাট করতে নামার সম্ভাবনা কম। ফলে কার্যত ৮ উইকেট পড়ে গেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে এখনো ১৫১ রানে পিছিয়ে

আগের দিন ৮৮ রানে ৩ উইকেট নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ সকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ৭৬ বলে ৩৪ রান করে বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগের দিন অপরাজিত থাকা তাওহীদ হৃদয়ের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন তিনি। কিন্তু জেইডেন সিলসের ফাঁদে পা দিয়ে অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলে ব্যাট ছোঁয়ান মুশফিক। বল চলে যায় কাভার অঞ্চলে। সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন রোস্টন চেজ।

কিছুক্ষণ পরই লিটন দাসকে ফিরিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান ক্যারিবীয় স্পিনার ওয়ারিকান। মাত্র ৭ বলে ৮ রান করে আউট হন লিটন। ধীরগতির বলের ফাঁদে ফেলে তাকে আক্রমণাত্মক শট খেলতে প্রলুব্ধ করেন ওয়ারিকান। সহজেই ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। তার পর মেহেদী হাসান মিরাজ (১৬) ও হাসান মাহমুদও দ্রুত (১) উইকেটের মিছিলে যোগ দেন।

ক্যারিবিয়ানদের হয়ে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন