- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

উৎসব যেন উৎসবের মত হয়, সবাইকে সহযোগিতা করতে হবে: ইউএনও সকিনা

উৎসব যেন উৎসবের মতো হয়, সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে “আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।

পূজা উদ্যাপন কমিটির নেতাদের উদ্দেশে ইউএনও বলেন, “আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। সবার উদ্দেশ্য একটি সফল উৎসব আয়োজন করব। দশমীর দিনে শান্তিপূর্ণভাবে আমরা এ উৎসবের সমাপ্তি করতে চাই।

বিশ্বম্ভরপুর পিএফজির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় পিস অ্যাম্বাসেডর আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী ফুলমালা ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) সদস্য সামছুল কবিরের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ উল্লাহ, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াসি উদ্দিন আহমদ ও উপজেলা সমবায় কর্মকর্তা শিল্পী রানী,বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মণ, পূজা উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, ফতেপুর পূজামণ্ডপের সভাপতি নীলু দাস, বাঘমারা পূজামণ্ডপের রাধাকান্ত দাস, রঙ্গিয়ারচর পূজামণ্ডপের সজল, কৃষ্ণনগর পূজামণ্ডপের উপদেষ্টা দয়াল বর্মণ, পূজা সংঘের সভাপতি অমর বর্মণ, রায়পুর পূজামণ্ডপের সভাপতি উপানন্দ বর্মণ ও সাধারণ সম্পাদক চম্পক বর্মণ,পিএফজি সদস্য সিরাজ খন্দকার, ফুল মিয়া, জুবায়ের আহমদ জুলহাস, আব্দুস সামাদ, নাছির উদ্দিন ও গোলাপ মিয়া এবং ওয়াইপিএজির সদস্য শিপু আহমদ, মিনারা আক্তার, সুইটি পাল ও শান্তনা আক্তারসহ অন্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন