- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

উৎসব মুখর পরিবেশে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠিত

পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব । এই স্লোগান কে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিন ব্যাপী শিক্ষা মেলা। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং তাদের শিখন কে ফলপ্রসু করার জন্য কারিকুলামের প্রতিটি বিষয়ের পাশাপাশি তার পাঠ্য বই অথবা পাঠ্য বইয়ের বাহিরের বইয়ের পঠিত বিষয়টি হাতে কলমে করে প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করে।

১৬ সেপ্টেম্বর সকাল দশটায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আসাদুজ্জামান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায বিজ্ঞান বিষয়ক প্রকল্প, ২৪শের গণঅভ্যুত্থান প্রকল্প, আইসিটি কর্নার, ইসলামিক কর্নার,রোবটিক্স সহ প্রায় ১৫ শত প্রকল্প উপস্থাপন করা হয়।মেলায় প্রতিদিন হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, দর্শনার্থী মেলায বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।

এ ছাড়া মেলা পরিদর্শন করেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সমাজসেবক, কলেজ, হাইস্কুল, প্রাইমারী স্কুলের শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ। মেলা পরিদর্শনকালে তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প করে ঘুরে দেখেন এবং তাদের প্রকল্প উপস্থাপন দেখে তাদের উৎসাহিত করেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। মেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন