অতীতের যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশ সরকার পেয়েছে নিরুঙ্কুশভাবে জনগনের রায়ে এই সরকার দায়িত্ব ভারগ্রহনের সময় উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি প্রাপ্ত হয়েছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ায় পর পর মধ্যপ্রাচ্যে এক বড় রকমের সংকট দেখা দেয়। এরমধ্যে ধান কাটার মৌসুম চলছে এর পরও কিন্তু তেলের দাম বাড়াননি কৃষকদের স্বার্থে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ভর্তুকি অব্যাহত রেখেছেন সে কারনে ভর্তুকির পরিমান বাড়ছে। কৃষকের কল্যানে কৃষি ঋণ মওকুফ, ডিজেলের ধান না বাড়ানো সহ সব কিছু করছে বর্তমান সরকার। প্রথম কৃষকদের মর্যাদা দান করেন কৃষি কার্ডের মাধ্যমে, উন্নত কোনো বিশ্বে কোথায় আর কোনো কৃষি কার্ড দেয়া হয় না। বর্তমান সরকার কৃষিবান্ধব ও কৃষকের সরকার বলেও মন্তব্য করেছে।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি প্রানী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ নূরুল ইসলাম, সুনামগঞ্জ-১ কামবুজ্জামান কামরুলসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় সভাপতি সভাপতিত্ব করে সিলেট বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
