ভাইয়ে-ভাইয়ে বিরোধে গৃহহীন মা ও এক পরিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামে দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শনিবার (১১ মে) এক পরিবার পুনরায় বসতভিটা ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী আবুল হোসেন বাবুলের পরিবারের দাবি,স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী ক্যাডারদের সহায়তায় দখল হওয়ায় দীর্ঘদিন আগে তারা নিজ বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে মনে করে তারা নিজ বাড়িতে ফিরে আসেন। তবে বাড়িতে ফেরার পর আবারও বিরোধের সৃষ্টি হয়।

পরিবারটির অভিযোগ, আবুল হোসেন বাবুলের দুই সৎভাই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিতে যোগদান করে।ক্ষমতার দাপটে তাদের বাড়িতে অবস্থানরত বাবুলের স্ত্রী, সন্তান এবং সৎ মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করেন। এ পরিস্থিতিতে অসুস্থ মা পুত্রবধূ ও নাতিকে নিয়ে পুনরায় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা দাবি করেন, পূর্ববর্তী সময়ে আওয়ামী ক্যাডাররা তাদের সহায়-সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক দখল করা হয় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে আবুল হোসেন বাবুলকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বাড়িতে ফিরে এলেও তাদের দাবি,তাদের সৎ দুই ভাইয়ের নির্যাতনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তারা বলেন, “আমরা এখন অসহায়। প্রকাশ্যে কিছু বলতে চাই না। এতে আরও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন