ভারত থেকে চোরাই পথে আসা ১৮ লাখ টাকা ভারতীয় ঔষধ জব্দ

ভারত থেকে চোরাই পথে আসা ১৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ঔষধ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত থেকে জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

শুক্রবার রাতে উপজেলা ধনপুর ইউনিয়নের গামাইতলা এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলারের গামারীতলা নামক স্থান থেকে ১১৯৭০ পিস ভারতীয় ZUVIMIDE Capsule(100mg), ৫০০০ পিস ISONEC tablet (20mg) এবং ১২০ পিস KLACID (IV) Injjection আটক করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ১৭ লাখ ৯৯ হাজার ৯ শত টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন