- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ হলরুমে আয়োজিত অরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত মো. নূরুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইলিয়াস উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আমিন হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফয়েজ আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক উজ্জ্বল মালাকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ওয়াসিম উদ্দিন, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মো. ফিরোজ মিয়া, আইসিটি বিষয়ের প্রভাষক পার্থ সারথি কালোয়ার এবং সিনিয়র শিক্ষক মো. শফিক মিয়া প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির ফারহানা আক্তার ইমা, সামিয়া আক্তার এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাফি।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, উচ্চশিক্ষার নতুন এই যাত্রায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ‘উচ্চশিক্ষার এই নতুন ধাপে সুশিক্ষা ও অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ নিয়ে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন নিয়ম-কানুন, শিক্ষাকার্যক্রম, উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কলেজের শিক্ষকরা নবীনদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন