যুক্তরাজ্যের লন্ডনস্থ সিটি কর্পোরেশনের নির্বাচনে একটি ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আব্দুল মুমিন। তিনি ব্রমলি উত্তর ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর প্রার্থী।
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাসিন্দা, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল মুমিন কাইল্যাচর গ্রামের মাওলানা মাষ্টার আব্দুল ওয়াহাবের চতুর্থ পুত্র। তিনি মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের লন্ডনের সিনিয়র সহ-সভাপতি।
আগামী ৭ মে ২০২৬ ইং এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন প্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুল মুমিন নির্বাচনে তাঁর ওয়ার্ডের সকল শ্রেনী-পেশার ভোটার ও বাঙ্গালী কমিউনিটি ভোটারদের কাছে সহযোগিতা ও ভোট প্রার্থনা করছেন। তিনি তাঁর বিজয়ের ব্যাপারে লন্ডন সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
