কোম্পানীগঞ্জে বাস থেকে নারী আটক
সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোসা. হালিমা বেগম (৫০) উপজেলার নোয়াগাওয়ের বদুমারা গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী মাহিন পরিবহন থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
তিনি জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
-নিউজের শুরু এবং শেষ অংশ পরিবর্তন করে দেন







