ক্লিন ইমেজ নিয়ে রাজনীতির জীবন গড়েছি: আব্দুল মোতালিব খান
স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে,দেশের মানুষ স্বস্তি পেয়েছে। আর ক্লিন ইমেজ নিয়ে আমার রাজনীতির জীবন গড়েছি বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান। তিনি বলেন, দলের জন্য আমি জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি। ফ্যাসিসদের পতনের আন্দোলনেও ছিলাম। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব ঐক্য বদ্ধ থাকবে হবে সবাইকে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
রবিবার (১০ আগষ্ট) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুপুরে উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির আয়োজনে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলীর (বীর মুক্তিযোদ্ধা) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
মোতালেব খান আরও বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন ফ্যাসিস শেখ হাসিনা কোনো দিনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে না,হতেও দিবে না। তাই আন্দোলন ছাড়া এই ফ্যাসিস সরকারের পতন হবে না। সেই কথাই সত্যি হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে,দেশের মানুষ স্বস্তি পেয়েছে।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে মোতালিব খানের সমর্থনে বিশাল জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকগন মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত,ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক,আফসারুল আলম চন্দন পীর,মামুনুর রশিদ শান্ত, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মন্নাফ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, সেলবরষ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোনা মিয়া, সদস্য নাসির উদ্দিন প্রমুখ।








