চুনারুঘাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন শাম্মী আক্তার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি চুনারুঘাট উপজেলার রাণীগাও বাজার ও সুন্দরপুর বাজারে লিফলেট বিতরণ করেন।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাম্মী আক্তার বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। তিনি আরও বলেন,চুনারুঘাটসহ দেশের প্রতিটি অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে এই ৩১ দফা প্রচার করবেন। জনগণই বিএনপির শক্তি, জনগণই আগামী দিনের পরিবর্তনের হাতিয়ার।








