জগন্নাথপুর প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত ১
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে সৈয়দ নাঈম আহমদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাকে ইঙ্গিত করিয়া ফেইস বুক পেইজে বিভিন্ন লেখা-লেখি ও কমেন্টের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক ছাত্রদলের সদস্য সৈয়দ নাঈম আহমদের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী নেতা কাশেম, রবিউল ও পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন সৈয়দ নাঈম আহমদের পিতা সৈয়দ নূর আহমদ ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে সৈয়দ নাঈম আহমদকে খুঁজতে থাকে। তখন তারা তাহাকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। সে বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাহার পিতা সৈয়দ নূর আহমদকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাহারা পালিয়ে যায়। তবে যাবার সময় হুমকি ধামকি দিয়ে যায়, সৈয়দ নাঈম আহমদকে তাদের হাতে তুলে দিতে হবে। সৈয়দ নাঈম আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্ঠার বিরুদ্ধে মানহানীকর পোষ্ট ও কমেন্ট করে সমাজে ও রাষ্ট্রে বিদ্বেষ ছড়াইতেছে। সৈয়দ নাঈম আহমদকে যেখানে পাবে তাকে হত্যা করবে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।








