জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে দলে দলে যোগ দিচ্ছে নেতা কর্মী, কানায় কানায় পূর্ণ মাঠ

১৭ বছর পর সুনামগঞ্জে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে দলে দলে যোগ দিচ্ছে নেতা কর্মী,কানায় কানায় পূর্ণ সরকারী জুবলী সরকারী উচ্চ বিদ্যালয় বালুর মাঠে।
সকাল থেকে জেলার প্রতি উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে কেউ মটর সাইকেল, কেউ নৌকা আবার কেউ অটোরিকশা, সিএনজি দিয়ে দলে দলে সুনামগঞ্জ জেলা শহরে এসে পৌঁছেছে। পরে মিছিল নিয়ে মাঠে জমায়েত হচ্ছে। এতে করে পুরো বালুর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সুনামগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে জামায়াত।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান এর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন শুরু হয়েছে। বক্তব্য রাখছেন উপজেলা জেলা ও সিলেট বিভাগের নেতাগন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান অপর দিকে প্রথম বারের মত খোলা মাঠে বিশাল সম্মেলন ঘিরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।







