বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমিতে স্মরণসভা ও দোয়া মাহফিল

সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে একাডেমি কর্তৃক আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুমের পুত্র লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিত রফি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক আহমদ মোস্তফার সভপতিত্বে ও সহকারী শিক্ষক দৌলত খানের সঞ্চালনায় মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য আপ্তাব আলী,আল আমীন,সমছু মিয়া,মোহাম্মদ জমির উদ্দিন ,আব্দুল্লাহ আল মামুন ও বিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।
শিক্ষার্থী রায়হান আহমদের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু ইসহাক।
এ সময় বক্তারা বলেন,মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান জীবদ্দশায় অনেক ভালো কাজ করছেন। যা কল্পনা করা যায়না। তিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়,মসজিদ মাদ্রাসাসহ সকল সামাজিক কার্যক্রমে অবদান ছিলো অনস্বীকার্য। আজ তিনি নেই কিন্তু তিনির অবর্তমানে রেখে যাওয়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।আজকের এই দিনে আমরা তার মাগফিরাত কামনা করছি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন, সাইদুর রহমান ,আনছার মিয়া,সুলতান মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হোসেন পুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস হযরত মাওলানা শহীদুল ইসলাম।







