মাধবপুরে একসঙ্গে বিষপানে মা-ছেলের আত্মহত্যা
আর্থিক কষ্ট ও জীবনের ভার সামলাতে না পেরে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের যোগমায়া দাস ও তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে পরিবারের অভিভাবক প্রফুল্ল দাসের মৃত্যুতে যোগমায়া দাসকে একাই সংসার চালাতে হয়েছে। একদিকে ছেলের চিকিৎসা ও দেখাশোনা, অন্যদিকে দৈনন্দিন জীবনের সংগ্রাম—সব মিলিয়ে জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। অবশেষে মা-ছেলের মধ্যে বারবারের মনোমালিন্য আর অভাবের দুশ্চিন্তা তাদের এই করুণ সিদ্ধান্তে পৌঁছে দেয়।
মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, এটি গ্রামের জন্য গভীর শোকের বিষয়।








