মাধবপুরে ধর্মঘর সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে ভারত থেকে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশের সময় পিতলের মূর্তিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।’
মঙ্গলবার (২৯ জুলা্ই) রাতে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকার মেইন পিলার ১৯৯৬/২০ এর কাছ থেকে দুইশ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ধর্মঘর বর্ডার আউটপোস্টের টহল দল।’
আটককৃতরা হলেন-সিলেট টুকের বাজার আলীবাহার চা বাগানের বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) ও একই ঠিকানার বিদ্যা নায়েকের ছেলে তূর্যয় নায়েক(২০)।’
এসময় আটকদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট ও বাংলাদেশী ২১ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে বিজিবি।’
বিজিবির ধর্মঘর বিও সুবেদার মো. সিদ্দিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানান প্রায় বছরখানেক আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিল। আটকদের মাধবপুর থানায় হস্তান্তরপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ বিষয়ে মাধবপুর থানার ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করেছেন।








